খবর লাইভ : ঘড়ির কাঁটায় রাত ১১:৪০ মিনিট। আচমকাই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। কম্পনের তীব্রতা অনুভূত হল কলকাতাতেও। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন শহরবাসী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও কম্পনের উৎসস্থল ছিল নেপাল।
লখনৌ থেকে ২৫৩ কিলোমিটার এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। দিল্লির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ রাজ্যে আতঙ্ক তৈরি হয়। বিহারের পাটনায় তীব্র কম্পন অনুভূত হতেই রাস্তায় লোকজন বেরিয়ে পড়েন। ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে বিছানা সবকিছুই দুলতে থাকে বলে সেখানকার মানুষ জানাচ্ছেন। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
নয়ডার বিভিন্ন বহুতলগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টের পেয়েছেন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও। হঠাৎ করেই টিভি সহ ঘরের আসবাবপত্র নড়ে উঠতে দেখে মৃদু কম্পন অনুভব করেন শহরবাসী। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…