খবর লাইভ : শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার সময় সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই বিস্ফোরক অভিযোগ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে বলে আঙুল তুললেন বিজেপির দিকে। এদিন সিজিও থেকে গাড়িতে ওঠার মুখে সাংবাদিকদের প্রশ্নে জ্যোতিপ্রিয় বলেন, “বিজেপি আমাকে ফাঁসিয়েছে, খুব দ্রুত সত্য প্রকাশ পাবে।”
গত বৃহস্পতিবার অর্থাৎ দ্বাদশীর দিন টানা প্রায় ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৩.২০ নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় বিজেপি সরকার এবং বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন মন্ত্রী। তাঁকে আদালতে তোলা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে সামান্য সুস্থ হতেই ইডি জ্যোতিপ্রিয়কে নিজের হেফাজতে নেয়।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক নজির গড়ে ম্যাচের সেরা মহম্মদ শামি
কোর্টের নির্দেশ মেনেই আজ কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়ার সময় ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ জ্যোতিপ্রিয়র। তিনি বলেন, আসল সত্যিটা খুব দ্রুত সবার সামনে চলে আসবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…