খবর লাইভ : স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অপারেশন নয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এই নির্দেশিকাই জারি করা হয়েছে। হাড়ের যেকোনও অপারেশন করাতে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীদের। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যদি এই নিয়ম না মানে তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা পথে হাঁটবে রাজ্য ।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে বাংলায় এই মুহূর্তে স্বাস্থ্য পরিষেবায় সরকারি হাসপাতালগুলোর ভূমিকা সদর্থক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য খাতের উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। তাই জটিল একাধিক অপারেশন এখন সরকারি হাসপাতালেই হওয়া সম্ভব। মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা পান বঙ্গবাসী। তবে কার্ড আছে মানেই যে কোনও ধরনের সমস্যায় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার যে প্রবণতা, তাতেই রাশ টানতে চাইছে রাজ্য। যদি কারোর অর্থোপেডিক কোনও সমস্যা হয় সেক্ষেত্রে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা এবং প্রয়োজনে অপারেশন করাতে হবে। হাসপাতাল যদি সেই পরিষেবা দিতে অক্ষম হয় তাহলে নির্দিষ্ট ফর্মে অর্থোপেডিক সার্জনকে লিখে দিতে হবে এবং সেই রেফারেল নিয়ে তবেই বেসরকারি নার্সিংহোমে হাড়ের চিকিৎসা করাতে ভর্তি হওয়া যাবে। এর আগে মালদহ এবং মুর্শিদাবাদে এই নিয়ম চালু করা হয়েছিল। এবার তা গোটা রাজ্যেই লাগু হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত এই অর্ডার জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের এমার্জেন্সি অপারেশনকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…