মহারাষ্ট্রে ‘সংরক্ষণ বিক্ষোভ’, বন্ধ ইন্টারনেট-বাস পরিষেবা! ক্রমে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি

খবর লাইভ : মহারাষ্ট্রে ওমেরগা এলাকায় সংরক্ষণের দাবিতে চলা বিক্ষোভের কারণে কর্ণাটকের স্টেট ট্রান্সপোর্টের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল৷ সেই কারণে সে রাজ্যের পরিবহণ সংস্থার তরফ থেকেও আপাতত বাস পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে৷ এ দিকে শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, এই গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবশ্যই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা দরকার৷ এ ছাড়াও জালনা জেলা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে ইন্টারনেট৷ এই জেলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিংসা ছড়ানো রুখতে এই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ কোনওরকম গুজব ছড়ানো রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

মহারাষ্ট্রের রাস্তায় আন্দোলন জঙ্গি হওয়ায় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষ থেকে পাঁচ জেলায় বাস পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই পাঁচ জেলায় আগামী ৩-৪ দিন বাস পরিষেবা বন্ধ থাকবে৷ পাশাপাশি, বুধবার এই গোটা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ বিরোধী দলগুলির সমর্থনও চেয়েছেন তিনি৷
তার পর থেকে তিনি আর জলগ্রহণ করবেন না৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী শিন্ডে ইতিমধ্যে কথা বলেছেন মনোজের সঙ্গে৷ তাঁর সঙ্গে ৩০ মিনিট কথা হয়েছে বলেই শোনা গিয়েছে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কথাতেও নিজের অবস্থান একচুলও সরতে চাইছেন না৷ ফলে পরিস্থিতি সহজ হয়নি৷ মহারাষ্ট্রে সংরক্ষণ বিক্ষোভ ক্রমে আরও জঙ্গি আকার ধারণ করছে৷ ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago