খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট গ্রেফতার করেছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর সঙ্গে দুর্নীতিতে কাকলিও জড়িত বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই নোটিশটি পোস্ট করেন তিনি। সঙ্গে কাকলি লেখেন, ‘‘আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা অনৈতিক ভাবে কোনও উপার্জন করি না। অন্যায়ের সাথে আপস করি না। আমাদের নামে যে ভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্যই শুভেন্দু অধিকারীকে মানহানির আইনি নোটিস পাঠালাম।’’
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয়ের গ্রেফতারির পর রানাঘাটে দলীয় কর্মসূচিতে যোগদান করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানেই সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে শুভেন্দু একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, “সমাজমাধ্যমে বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও জড়িত।’’’ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নোটিসে বলা হয়েছে, “কাকলি শুধু এক জন রাজনীতিকই নন, এক জন নির্বাচিত সাংসদ এবং নামী চিকিৎসকও। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নিঃর্শত ক্ষমা না চাইলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”
সামজমাধ্যমের যে লিঙ্কে শুভেন্দু ওই মন্তব্য করছেন, সেই লিঙ্কও তুলে দেওয়া হয়েছে মানহানির নোটিশে। বারাসতের তৃণমূল সাংসদের পাঠানো নোটিশে বিশেষ পাত্তা দিতে চাননি বিরোধী দলনেতা। তাঁর ছোট্ট জবাব, ‘‘এই নোটিশের জবাব আইনি পথেই দেওয়া হবে।’’ রেশন দুর্নীতিতে ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয়কে নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল। সেই সময় জ্যোতিপ্রিয়ের সঙ্গে তাঁর নাম জড়াক, চান না কাকলি। তাই তিনি শুভেন্দুর মন্তব্যের কথা জানার পরেই আইনি নোটিশ পাঠিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…