ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে বেরোলেন! কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

খবর লাইভ : শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল জ্যোতিপ্রিয় মল্লিকের। রবিবার রাতেই তাঁকে হাসপাতালের সঙ্কটজনক রোগের চিকিৎসা বিভাগ থেকে সরিয়ে এনে রাখা হয়েছে হাসপাতালের পার্সোনাল কেবিনে। এদিকে জ্যোতিপ্রিয়র শরীরে আর কী সমস্যা রয়েছে তার হদিশ পেতেই নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই সেই সব পরীক্ষার রিপোর্টও হাতে এসেছে। তারপরেই জ্যোতিপ্রিয়কে ক্রিটিক্যাল কেয়ার থেকে বার করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে রবিরারের মেডিকেল রিপোর্ট নিয়ে সোমবার আদালতে যাবে ইডি। সেখানে কী নির্দেশ হয় তার উপর মূলত নির্ভর করবে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখনও কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাকি রয়েছে জ্যোতিপ্রিয়র। উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় বৃহস্পতিবার গভীর রাত ২টো ৪০ মিনিট নাগাদ মন্ত্রী জ্যোতিপ্রিয়কে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। পরের দিন, অর্থাৎ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়। কিন্তু শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী । আদালতের নির্দেশেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তার পরে ওই রাতেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি করা হয় মন্ত্রীকে।

যদিও হাসপাতাল সূত্রে খবর, এখনও মন্ত্রীর আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। তাই মন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হবে কবে, তা এখনও স্পষ্ট নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago