খবর লাইভ : লোকসভা ভোটের আগে ফের অতিসক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। যার সর্বশেষ সংযোজন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পর খাদ্য দফতরে রেশন দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে এখন হইচই কাণ্ড। কিন্তু এই দুর্নীতির শিকড়
বাম জমানায়। দুর্নীতির শুরুটা হয়েছিল ২০০৭ সালে সিপিএমের রাজত্বে।
সেই সময় সিপিএম সরকার সিদ্ধান্ত নেয়, রেশন গ্রাহকদের গমের বদলে আটা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের থেকে বিশেষ অনুমোদন নিয়ে এই ব্যবস্থা চালুও হয়। বাকিবুর রহমানের রাইস মিলে তারও আগে থেকে সরকারি উদ্যোগে কেনা ধান ভানিয়ে চাল উৎপাদন করে রেশনের জন্য সরবরাহ করা হতো। বাম সরকারের নতুন সিদ্ধান্তের পর বাকিবুর আটা কলও চালু করেন এবং গম থেকে আটা উৎপাদন করে রেশন দোকানে পাঠানোর বরাতও পেয়ে যান। ইডি রেশন দুর্নীতি নিয়ে প্রথমে যে তদন্ত শুরু করেছিল, সেটা ছিল গম থেকে আটা উৎপাদন সংক্রান্ত। এতে জড়িয়ে গিয়েছে বাকিবুরের একাধিক আটা কল। এবং যেগুলি ফুলেফেঁপে উঠেছিল বাম আমলেই।
উল্লেখ্য, গোটা দেশে আর কোনও রাজ্যে রেশন গ্রাহকদের গমের পরিবর্তে আটা দেওয়া হয় না। বামফ্রন্ট সরকার এটা চালু করে বাংলায়। বাম জমানায় খাদ্য দফতর ছিল শরিক ফরওয়ার্ড ব্লকের হাতে, কিন্তু সিপিএমের এক প্রভাবশালী মন্ত্রী এটি চালু করার জন্য খুব সক্রিয় ছিলেন। এবং দুর্নীতির শুরুটা সেখান থেকেই।
Ration-correption-cpim-period-bakibur-rahaman
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…