খবর লাইভ : মহুয়ার বিরুদ্ধে প্রধান দুই অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকে তলব করে বৃহস্পতিবার তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহুয়াকে। ওই দিন বেলা ১১টায় তাঁকে হাজির হতে বলা হয়েছে। তার আগেই মহুয়ার বিদেশযাত্রা সংক্রান্ত তথ্য পেতে এথিক্স কমিটি তৎপর বলে লোকসভা সচিবালয়ের একটি সূত্রের খবর। পাশাপাশি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে, জানতে চাওয়া হয়েছে, কোন কোন তারিখে কোন কোন জায়গা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।
দানিশ আলি, উত্তম রেড্ডি, গিরিধারী যাদবের মতো এথিক্স কমিটির বিরোধী সাংসদেরা ইতিমধ্যেই এই ‘অতি তৎপরতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও ওই সূত্রের খবর।
নিশিকান্তের লিখিত অভিযোগ পেয়েই লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটিকে বিষয়টির সত্যতা যাচাই করতে বলেছিলেন। এর পর বৃহস্পতিবার নিশিকান্ত এবং দেহাদ্রাইয়ের বয়ান নথিভুক্ত করার পরে তলব করা হয় অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়াকে। নিশিকান্তের দাবি, শিল্পপতি হীরানন্দানি এবং মহুয়া মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ করেছেন। এই মর্মে তিনি লোকসভার স্পিকার এবং লোকপালকে চিঠি লেখেন। দাবি করেন, কোথায় কবে, কত টাকা নিয়েছেন মহুয়া— সে সব প্রমাণও হাতে রয়েছে তাঁর। এমনকি, সেই ঘুষের অঙ্ক ২ কোটি টাকা বলেও দাবি করেছেন নিশিকান্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…