খবর লাইভ : জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একাধিক ছাউনির ওপর ফের হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার রাত থেকে টানা গুলিগোলায় দু’জন বিএসএফ জওয়ান গুরুতর জখম হয়েছেন। আহত হয়েছেন স্থানীয় এক গ্রামবাসীও।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার
বিএসএফের তরফে জানানো হয়েছে, অর্নিয়া-সুচেতগড় সেক্টরে পাঁচটি সীমান্ত চৌকিতে বৃহস্পতিবার রাতে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায়। পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর পাশাপাশি পাক জঙ্গিরাও হামলায় অংশ নিয়েছিল বলে বিএসএফের একটি সূত্রের খবর। বিএসএফের তরফেও পাক গুলির ‘জবাব’ দেওয়া হয়।
সেপ্টেম্বর মাসেও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের চৌকিগুলির উপর হামলা চালিয়েছিল পাক বাহিনী। জম্মু, সাম্বা ও পুঞ্চ জেলায় ওই ধারাবাহিক হামলায় কয়েক জন বিএসএফ জওয়ান আহত হয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…