সকাল থেকে  আবহাওয়ার ‘খামখেয়ালিপনায়’ ভেস্তে যেতে পারে কার্নিভ্যাল?

খবর লাইভ : শুক্রবারই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শহরের পাশাপাশি শহরতলির প্রচুর মানুষ রেড রোডে ভিড় জমাবেন। দুর্গাপুজোর কার্নিভ্যাল নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার ‘খামখেয়ালিপনায়’ কি ভেস্তে যেতে পারে রাজ্যবাসীর কার্নিভ্যাল দেখার প্ল্যান? শুক্রবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে নবমী-দশমীর দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও পুজোর মধ্যে বাঙালিকে হয়রান হতে হয়নি। নবমী-দশমীতে নামমাত্র বৃষ্টিতে ভিজেছিল বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১,৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago