খবর লাইভ : ‘হামুন’-এর শক্তিক্ষয় হওয়া শুরু হয়ে গিয়েছে। ছ’ঘণ্টা ধরে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপকূল পার করে তা চট্টগ্রামের দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪০ কিলোমিটার দূরে এবং খেপুপাড়ার পূর্ব দিক থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আগামী ছ’ঘণ্টায় ঘূর্ণিঝড় তার শক্তি আরও কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘হামুন’ ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুনঃ ইজরায়েলি পুলিশকে পোশাক সরবরাহ বন্ধ করছে কেরলের সংস্থা
বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ছাড়াও দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও দুই পরগনার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…