খবর লাইভ : একদিন আগে আচমকাই দেশের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে সরিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিংপিন। এবার একবারে অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীকে সরিয়ে দিল চিন!
চিনের অর্থমন্ত্রী লিউ কুনকে সরিয়ে তাঁর স্থানে ল্যান ফোয়ানকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াং ঝিয়াংকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ইন হেজুনকে। কেন ওই দুই মন্ত্রীকে অপসারণ করা হল তা নিয়ে কিছুই জানানো হয়নি। সরিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকেও। গত ২ মাস কোনও পাত্তা ছিল না তাঁর। তবে তাঁর পরিবর্ত কে তা এখনও ঘোষিত হয়নি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ‘নিখোঁজ’ চিনের বিদেশমন্ত্রী কিং গ্যাং। তাঁকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। গত মাসে জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল এক্স প্ল্যাটফর্মে লিখেছিলেন, চিনা মন্ত্রিসভার আচরণ ক্রমেই আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসের মতো হয়ে উঠছে।
সেই রহস্য বজায় রেখেই এবার সরানো হল আরও দুই মন্ত্রীকে। এবং কোনও কারণ না দর্শিয়েই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…