খবর লাইভ : চতুর্থীর রাতে সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে
দুর্ঘটনার কবলে পড়ল এক পরিবার। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। ঘটনা বাঁকড়া হাওড়া-আমতা রোডে।
জানা গিয়েছে, বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বুধবার রাতে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কার্তিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভোরে বাড়ি ফেরার পথেবাঁকড়ার হাওড়া আমতা রোডে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে চারজনকে হাসপাতালে পাঠায়। লরি ও গাড়িটিকে আটক করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…