বোধনের আগেই মন্ডপে লক্ষাধিক মানুষের ভিড়! রেকর্ড গড়ল কলকাতা

খবর লাইভ : বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে মহালয়া থেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বিভিন্ন পূজোর উদ্বোধন করে দেওয়ার পর থেকেই সন্ধে নামতেই রাস্তায় বাড়ছে ঠাকুর দেখার ভিড়। শাস্ত্রমতে দেবীর বোধনে এখনো দিন তিনেক সময় আছে। কিন্তু রবি এবং সোমবারের জনস্রোত বলে দিচ্ছে পুজোর সপ্তমী অষ্টমী যেন শুরু হয়ে গেছে। বাঙালির পুজো মুড অন হয়ে গেছে শনিবার রাত থেকেই। রবিবার সকাল থেকে ভিড় বেড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সকলে জেনে গেছেন যে এবার এই ক্লাবের হাত ধরেই কলকাতায় এসেছে স্বপ্নের ডিজনিল্যান্ড। তাই ষষ্ঠী থেকে নবমীর মধ্যে যাতে ভিড়ে ঠেলাঠেলি না করতে হয় সেই কারণে আগেভাগেই এই মন্ডপে ঠাকুর দেখার চেষ্টা। আর তাতেই তৈরি হল রেকর্ড। দুদিনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঠাকুর দেখলেন প্রায় ২ লক্ষ মানুষ। এতে বোঝাই যাচ্ছে যে এখন থেকেই একেবারে পুজোর মুডে শহর কলকাতা। মণ্ডপে মণ্ডপে থিক থিক করছে দর্শনার্থীদের ভিড়। রাত বাড়লেও ঠাকুর দেখায় উৎসাহ, উদ্দীপনায় এতটুকুও ছেদ পড়েনি। দ্বিতীয়ার সন্ধে থেকেই কার্যত জনজোয়ার শহরের পুজো মণ্ডপগুলিতে। আজ তৃতীয়াতে এই ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

কলকাতার পুজোম্যানিয়া বিশ্বের যে কোন প্রান্তের বড় উৎসবকে টেক্কা দেবে। তাই ইউনেস্কো গত বছরই এই পুজোকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে। এবারও তাঁদের বিভিন্ন প্রতিনিধিরা পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেলে হাজির হবেন বলে খবর। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পুজোর উন্মাদনা স্পষ্টতই ধরা পড়ছে ক্যামেরায়। কাশীবোস লেনের থিম নারী নির্যাতন বিরোধীতা। উদ্যোক্তারা বলছেন এই মন্ডপ প্রচুর দর্শনার্থীদের ভিড় টানছে। লেবুতলা পার্কের পুজোতেও একই ছবি। ভিড় ঢেলে মণ্ডপের সামনে আসতেই সুন্দরভাবে সাজানো মণ্ডপ ক্যামেরাবন্দি করার চেষ্টায় দর্শনার্থীরা।

অন্যদিকে সোমবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে সোমবার নাচতে দেখা গেল ফুটবল তারকা রোনাল্ডিনহোকে। ভেঙ্গা বয়েজের সেই বিখ্যাত ‘ব্রাজিল’ গানের সঙ্গে নাচলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তী। এই পুজো একেবারেই ভিআইপি রোডের কাছে। ফলে এই পুজো দেখতে ভিড় যত বাড়ে, তত যানচলাচলের গতি শ্লথ হতে শুরু করে।গতকাল সন্ধ্যায় ভিড় নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণের জন্য আলোর খেলা বন্ধ রাখা হয়। অন্যদিকে কিছুটা এগিয়েই দমদম পার্কের পুজোর চাপও এই ভিআইপি রোডের উপর থাকে। বৃহস্পতিবার পুজো উদ্বোধন করেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজো উদ্যোক্তারা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে যেন সবটা সামাল দেন।শ্রীভূমির পুজোর কারণে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সে কথা মাথায় রেখেই প্রশাসনিক ব্যবস্থাপনার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago