গাজা দখলের চেষ্টা ‘বড় ভুল’! পাশে থাকার বার্তা দিয়ে ইজরায়েল সফরে বাইডেন

খবর লাইভ : সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। কবে এই সংঘাত থামবে তার উত্তর এখনও অধরা। এদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার গাজা দখলের চেষ্টাকে ইজরায়েলের ‘বড় ভুল’ বলে বিস্ফোরক দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে এই প্রথম ইজরায়েলি পদক্ষেপের বিরোধিতা করল আমেরিকা। তবে হোয়াইট হাউসের তরফে সাফ জানানো হয়েছে, ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সে দেশে যেতে পারেন বাইডেন। তবে সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ পুজোর সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? 

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের গাজায় হামলা চালানোর পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, আমি মনে করি এটা একটা বড় ভুল। হামাস সমস্ত প্যালেস্টাইনির প্রতিনিধিত্ব করছে না। বাইডেনের আরও সংযোজন, আমার মতে সমস্ত প্যালেস্তিনীয়র প্রতিনিধিত্ব করছে না হামাস। তাই আমি এটাও মনে করি যে, ইজরায়েল যদি ফের গাজাকে দখল করার চেষ্টা করে, তবে সেটা বড় ভুল কাজ হবে। উল্লেখ্য রবিবার দুপুরেই ইজরায়েলি সেনার বেঁধে দেওয়া তিন ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, গাজায় স্থলপথ ধরে ‘অপারেশন’ শুরু করতে প্রশাসনের সম্মতির অপেক্ষায় প্রহর গুনছে তারা। উল্লেখ্য, রবিবার গাজা ভূখণ্ডের তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের অনুরোধ জানায় ইজরায়েলের সেনা। পালিয়ে যাওয়ার জন্য বেঁধে দেওয়া হয় সময়সীমা। রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ সেই সীমা শেষ হয়েছে। এই সময়সীমা পেরোনোর পরেই তারা গাজ়া ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালাতে চলেছে বলে জানিয়েছিল ইজরায়েলি সেনা। তাই এর পরের পরিণতি কী হতে পারে তা নিয়ে চরম আশঙ্কা বিভিন্ন মহলে।

তবে বাইডেনের এমন মন্তব্যের পর ইজরায়েল গাজায় আদৌ ‘অপারেশন’ শুরু করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বাইডেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অল্প কয়েক দিনের মধ্যেই ইজরায়েলকে সংহতির বার্তা দিতে সে দেশে যাবেন বাইডেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago