খবর লাইভ : আকাশপথে হামাসের হামলা ঠেকাতে শক্তিশালী ‘লেজার পয়েন্ট ডিফেন্স সিস্টেম’-কে সক্রিয় ভাবে কাজে লাগাচ্ছে। যে অস্ত্রের নাম ‘আয়রন বিম’। এই শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল ইজ়রায়েল। তার মাঝেই সেটিকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হল।
দেশের চতুর্সীমানায় কড়া নজরদারি চালাচ্ছে এই ‘আয়রন বিম’। হামাসের গোলা, রকেট এবং মর্টার ইজ়রায়েলের দিকে ছুটে এলেই সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস করছে।
এই অস্ত্রটির পরীক্ষা চালাচ্ছিল ইজ়রায়েল। এখনই এই অস্ত্রের প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু এই যুদ্ধে আবহে হামাসের হামলা ঠেকাতে পরীক্ষামূলক প্রয়োগ হলেও ‘আয়রন বিম’কে গুরুদায়িত্বে মোতায়েন করা হয়েছে। মধ্য ইজ়রায়েলে হামাসের বেশ কয়েকটি রকেট এবং মর্টারকে ধ্বংস করেছে এই লেজার অস্ত্র।
জানা গিয়েছে, এই লেজার অস্ত্রটি স্বল্পপাল্লার। যাতে কাছের কোনও রকেট, ড্রোন বা গোলাকে ধ্বংস করতে পারে। কিন্তু হামাসের সঙ্গে এই সংঘাতে আয়রন বিম-এর রেঞ্জ বাড়ানো হয়েছে। ফলে অনেক দূরের রকেটও নিমেষে ধ্বংস করছে। এটি একটি ‘ডায়রেক্টেড এনার্জি ওয়েপন এয়ার ডিফেন্স সিস্টেম’। ২০১৪ সালে সিঙ্গাপুর এয়ার শো-তে প্রথম এই শক্তিশালী অস্ত্রটি প্রকাশ্যে এনেছিল ইজ়রায়েল। ৭ কিলোমিটার দূরত্বের কোনও লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম এই লেজার অস্ত্র।
আরও জানা গিয়েছে, লেজার রশ্মির এক বারের ব্যবহারে খরচ হয় ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকারও বেশি। এক একটি লেজ়ার ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৮ লক্ষ টাকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…