কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধন করলেন অমিত শাহ, ডাক দিলেন পরিবর্তনের

খবর লাইভ : কলকাতার দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সোমবার বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে যান। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন তিনি। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।

সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির, মণ্ডপসজ্জা দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করেলন শাহ। বললেন, রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে।
দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। শারদ-আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পুজোর উদ্বোধনে এসে বললেন, এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়। আজ পুজোর উদ্বোধনে এসে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চান না অমিত শাহ। বললেন, পশ্চিমবঙ্গে আমি আসব। রাজনীতির কথাও বলব। কিন্তু আজ নয়। জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। তার আগেই আজ উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে ফেলেছেন কলকাতাবাসী। এর জন্য আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি।

আরও পড়ুনঃ গাজায় মৃতদেহ রাখতে এখন ভরসা আইসক্রিম ট্রাক!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আজ মণ্ডপে দেবীর কাছে বঙ্গবাসীর জন্য তথা আপামর দেশবাসীর জন্য প্রার্থনা করবেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেবী দুর্গা যাতে সকলকে শক্তি দেন, এ রাজ্যে পরিবর্তন আসে সেই প্রার্থনাও করেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago