খবর লাইভ : আগামিকাল বিশ্বকাপের মহারণ। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। তবে এই ম্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে একটা প্রশ্ন এই ম্যাচে কী খেলবেন শুভমন গিল? কারণ বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হন শুভমন। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্রের খবর, আহমেদাবাদে পৌঁছে অনুশীলনও করছেন তিনি। তবে জানা যাচ্ছে শুভমনকে নিয়ে কোন তাড়াহুড়ো করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থায় এমনটাই জানান বিসিসিআইয়ের এক আধিকারিক।
শুভমনকে নিয়ে বোর্ডের ওই আধিকারিক বলেন,” চেন্নাই থেকে সরাসরি বিমানে মঙ্গলবার রাতে আহমদাবাদে পৌঁছেছে শুভমন। বুধবার অনুশীলন করেছে ও। শুভমনের শরীরের দিকে আমরা নজর রাখছি। কোনও তাড়াহুড়ো করছি না। ধাপে ধাপে এগোতে চাইছি।” তবে বোর্ড সূত্রে খবর, আগের থেকে অনেক ভালো আছেন শুভমন। তাই শুভমনকে আহমদাবাদে পাঠানো হয়েছে। নইলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হত।
বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে ভারতের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ভারতের এই তরুণ ক্রিকেটার। এমনকি প্লেটলেট কমে যাওয়ার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল শুভমনকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…