খবর লাইভ : নিয়োগ-সহ রাজ্যের সমস্ত মামলা থেকে ইডির সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।শুক্রবার তিনিই ইডির আবেদন মঞ্জুর করে অপসারিত রাজ্যের সমস্ত তদন্তে মিথিলেশকুমারকে ফেরালেন।
ইডির সহকারী অধিকর্তার বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহার দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে রুদ্ধদ্বার কক্ষে শুনানিতে ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিনহা। নিয়োগ-সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।
গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশকুমারকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তার আগে ২৫ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মিথিলেশ। ইডির বিশেষ তদন্তকারী দলের প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন মিথিলেশের কাজে তিনি অসন্তুষ্ট, তার ব্যাখ্যাও দেন বিচারপতি।
এর পরেই ইডিকে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার ফিরে আসেন বিচারপতির এজলাসে। বার বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েও তিনি আদালতে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে যেন সরানো না হয়। তার পরই আজ সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…