৫৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি! রেশন বন্টন মামলায় আটক ‘ব্যবসায়ী’ বাকিবুর

খবর লাইভ : টানা ৫৪ ঘণ্টা ধরে লাগাতার তল্লাশির পর রেশন বন্টন মামলায় এবার ব্যবসায়ী বাকিবুর রহমানকে আটক করল ইডি। বুধবার থেকে বুধবার থেকে কৈখালির এক অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ৫৪ ঘণ্টা ধরে এক টানা তল্লাশির পর বাড়ি মালিক ব্যবসায়ী বাকিবুর রহমানকে আটক করল ইডি। এদিন তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন বাকিবুরের কলকাতার বাড়ি থেকে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। কৈখালির ওই আবাসনে বুধবার ভোরে হানা দেয় ইডি। তবে শুধু ফ্ল্যাটই নয়, চালকল, পানশালা, হোটেল সহ তাঁর একাধিক সম্পত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই আবাসনেই ব্যবসায়ী নিজের পরিবার নিয়ে থাকতেন বলে খবর। তবে এদিন সিজিও যাওয়ার পথে বাকিবুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি কোন দুর্নীতি করিনি। আমি একজন সাধারণ ব্যবসায়ী।

উল্লেখ্য, ২০২১ সালে কোভিডের সময়ে নদিয়া জেলার বেশ কিছু জায়গায় রেশনে নিম্নমানের চাল ও খারাপ সামগ্রী সরবরাহ করার অভিযোগ সামনে আসে। পরে ঘটনার তদন্তভার হাতে পায় ইডি। এরপরই বাকিবুরের অফিস, চালকল-সহ বিভিন্ন জায়গায় চলে ম্যারাথন তল্লাশি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago