শেষ পর্যন্ত পাকিস্তান ম‍্যাচের আগে আহমেদাবাদ পৌঁছলেন শুভমন গিল

খবর লাইভ : আহমেদাবাদ পৌঁছালেন শুভমন গিল। সূত্রের খবর, গিলকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের টিম হোটেলে। আগামি শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তার আগে আহমেদাবাদ পৌঁছালেন গিল। বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন গিল। খেলতে পারেননি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম‍্যাচ। যদিও পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন কিনা, তা নিয়ে কোন বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

সম্পূর্ণ সুস্থতার জন্য সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গিলকে। কমে গিয়েছিল প্লেটলেট। তবে গত মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান গিল। বিসিসিআইয়ের মেডিকেল স্টাফদের দ্বারা তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে। ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে গিল খেলতে পারবেন কিনা বা তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও এই নিয়ে কোন বিবৃতি দেয়নি বিসিসিআই।

এদিকে আফগানিস্তান ম‍্যাচের পরই পাকিস্তান ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আফগানদের বিরুদ্ধে জয়ের পর তিনি বলেন,” আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।” দুই দলই শুরটা ভালো করেছে। ভারত-পাক দুজনেই প্রথম দুটি ম‍্যাচ জিতে রয়েছে। তাই লড়াই যে সমানে সমানে হবে, সে বিষয়ে সন্দেহ নেই সমর্থকদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago