বক্সারে নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্যে নাশকতা? তদন্তের নির্দেশ

খবর লাইভ : করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে বিহারে ঘটল বড়সড় দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ যাত্রীর। এই রেল দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা রয়েছে? দুর্ঘটনার মূল কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।

রেলওয়ে বোর্ডের তরফে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ দলও। জানা গিয়েছে, ২টি এসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। মোট ২১টি বগি লাইনচ্যুত হয়। ইতিমধ্যেই রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে একাধিক জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে। ফলে এই দুর্ঘটনার পিছনে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড।

বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস বিহারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। একটি বগি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বক্সারের জেলা স্তরের আধিকারিক ও চিকিৎসকরা। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮০ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago