আফগানিস্তানের বিরুদ্ধে শার্দূলের অসাধারণ ক্যাচ ধরার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল

খবর লাইভ : বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ ইতিমধ্যেই জমজমাট। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর। ইতিমধ্যেই তিনি বাউন্ডারি লাইনে অসাধারণ একটি ক্যাচ ধরেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এই ক্যাচ ধরে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন তিনি। শার্দূলের এই প্রচেষ্টা দেখার পর সকলেই বাহবা দিয়েছেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে প্রথমে তিনি শূন্যে শরীর ছুঁড়ে দেন। আর সঙ্গে ক্যাচটাও তালুবন্দি করেন।

আরও পড়ুনঃ ওয়াশিংটন থেকে অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছল যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে

শার্দূলের এই ক্যাচ দেখে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকেরা কার্যত প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন। আসলে আফগানিস্তানের ১৩তম ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ ডেলিভারিতে রহমানউল্লাহ গুরবাজ একটি শট ছক্কা উদ্দেশ্যে মেরেছিলেন। কিন্তু, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বাতাসে শরীর ছুঁড়ে দিয়ে শার্দূল ঠাকুর একটি অনবদ্য উইকেট শিকার করেন।আফগানিস্তানের ওপেনিং ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ বিশ্বাসই করতে পারছিলেন না যে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শার্দূল ঠাকুর তাঁর ক্যাচটা তালুবন্দি করেছেন। আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২১ রান করে আউট হয়ে গিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago