খবর লাইভ : প্রাথমিক নিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০.৫৫ মিনিটে ইডি অফিসে পৌঁছে যান তিনি। সকাল থেকেই সিজিওর সামনে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। ইডি যে সময় দিয়েছিল তার মধ্যেই নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সিতে পৌঁছে গেলেন রুজিরা।
নিয়োগ মামলার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। এর আগেও তাঁকে কেন্দ্রীয় সংস্থার তরফে ডাকা হলে প্রত্যেকবারই তিনি সহযোগিতা করেছেন। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–কে ২০০০ পাতার নথি ও তথ্য জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাত ১২টার আগেই নথি জমা করেছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবারের সাংসদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…