ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যু ছাড়ালো ৪০০০!

খবর লাইভ : ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। আহত বহু। আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, প্রায় ২০টি গ্রামে, ১ হাজার ৯৮০ থেকে ২ হাজারটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।

সোমবার ভূমিকম্প কবলিত হেরাতের বিভিন্ন জায়গায় যায় আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মহম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে একটি দল। একইসঙ্গে চিন ২ লক্ষ মার্কিন ডলারের সাহায্য ঘোষণা করেছে আফগানিস্তানের জন্য।

গত শনিবার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত প্রদেশ থেকে ৪০ কিমি উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। এই মুহূর্তে ভূমিকম্প বিধ্বস্ত সে দেশে ৩৫টি উদ্ধারকারী দলের প্রায় হাজার জন উদ্ধারকার্যে নেমেছেন। তবে দুর্গম এলাকাগুলিতে উদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago