খবর লাইভ : অশান্তি থামার কোনও লক্ষণ নেই, বরং উত্তরোত্তর ভারয়াবহ আকার নিচ্ছে মণিপুরের পরিস্থিতি। এবার অগ্নিগর্ভ মণিপুরে মন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলায় আহত হলেন এক সিআরপিএফ জওয়ান। পাশাপাশি আহত হয়েছেন মন্ত্রীর এক আত্মীয়া। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি মণিপুরের এর একটি ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে পুড়িয়ে মারা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ফের রাজ্য জুড়ে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, শনিবার রাতে ইম্ফলে মন্ত্রী ইউমনাম খেমচাঁদের বাড়িতে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরবাইকে চেপে এসে বাড়ির সামনেই গ্রেনেড ছুঁড়ে পালায়। সেই গ্রেনেড একটি বৈদ্যুতিক পোলে গিয়ে বিস্ফোরণ ঘটায়। গুরুতর আহত হন সেখানে থাকা মন্ত্রীর এক আত্মীয়া। ৫৭ বছর বয়সি সিআরপিএফ জওয়ান দীনেশ চন্দ্র দাসেরও হাতে আঘাত লাগে। এই হামলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। দাউদাউ করে আগুন জ্বলছে তাঁর গায়ে।
প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনাটি মে মাসের। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। বিতর্কিত এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ফের অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে মণিপুরে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অবশ্য মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত। সেই উন্নতির নমুনা প্রকাশ্যে এলো আরও একবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…