খবর লাইভ : আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। শনিবার চেন্নাইয়ান অফিস-কে ৩-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। আর এই জয়ের পরই টেবিল টপারও হয়ে গেল মোহনবাগান সুরার জায়েন্ট।
এদিন খেলার শুরু থেকে দেখে বোঝা যাচ্ছিল না বাগান অ্যাওয়ে ম্যাচ খেলছে, নাকি হোম ম্যাচ। বলের দখল বেশির ভাগ সময় ছিল সবুজ-মেরুন ফুটবলারদের পায়েই। মোহনবাগানের ব্যাক টু অ্যাটাকে দিশেহারা দেখাচ্ছিস চেন্নাইকে। মরিয়া হয়ে রক্ষণ করছিল চেন্নাই। ২২ মিনিটের মাথায় প্রথম গোল করলেন পেত্রাতোস। আবার প্রথমার্ধের সংযুক্তি সময়ে ভুল করে তারা। সেই ভুলের সুযোগ নিয়ে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন কামিংস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার মরিয়া চেষ্টা শুরু করে চেন্নাইয়িন। বেশ কয়েকবার মোহনবাগান ডিফেন্স ভাঙার চেষ্টা করে। কিন্তু সবুজ-মেরুনের শক্ত ডিফেন্সে বারবার বাধা পায়। অবশেষে ৫৫ মিনিটে প্রথম গোল পায় চেন্নাই। গোল করেন রাফায়েল ক্রিভেলারো। কিন্তু তার পরের মিনিটেই তিন নম্বর গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মনবীর সিং। শেষ দিকে পেত্রাতোসের একটি শট ভাল বাঁচান চেন্নাইয়ের গোলরক্ষক। নইলে ব্যবধান আরও বাড়ত। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…