খবর লাইভ : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ইতিমধ্যে ২ হাজারের গণ্ডি টপকেছে। শনিবার আফগানিস্তানে অল্প সময়ের ব্যবধানে পর পর তিনবার কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ৩২০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয় মৃতের সংখ্যা বর্তমানে ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা ১০ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে বহু মানুষ।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় আফগানিস্তানের পশ্চিম প্রদেশের হেরাটে। ভূমিকম্পের পরে পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় স্থানীয়দের। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এই দুটি কম্পনের পর আরও একটি কম্পন অনুভূত হয়। বিধ্বংসী ভূমিকম্পের জেরে মুহুর্মুহু ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি, বহুতল। পাশাপাশি ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল জারি রয়েছে আফগানিস্তান জুড়ে। যত সময় এগিয়েছে জমতে শুরু করেছে লাশের পাহাড়।
রবিবার সকালে তালিবানি মুখপাত্রর তরফে জানানো হয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ এর গণ্ডি ছাড়িয়ে ২০০০ পেরিয়েছে। অন্যদিকে, ভূমিকম্পের তীব্রতায় ধ্বংস হয়ে গিয়েছে ছয়টি গ্রাম। ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…