মদ খাইয়ে বালিশ চাপা দিয়ে খুন! নিউটাউনের ছাত্র মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার বাড়ির মালিক-সহ ২

খবর লাইভ : মদ খাইয়ে বেহুঁশ করার পরই বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছিল মালদহের পড়ুয়াকে। নিউটাউনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। ইতিমধ্যে ১৯ বছরের পড়ুয়া সাজিদ হোসেনকে হত্যার অভিযোগে বাড়ির মালিক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম গৌতম সিং এবং পাপ্পু ঘোষ। পুলিশ সূত্রে খবর, গৌতমের বাড়িতেই ভাড়া থাকতেন সাজিদ। পাশাপাশি গৌতমের একটি রেস্তোরাঁও রয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা জেরায় খুনের কথা স্বীকার করেছে। তবে কী কারণে ছাত্রকে খুন করা হল তা এখনও জানতে পারেনি পুলিশ। এদিকে ধৃতদের শনিবারই আদলতে তোলা হতে পারে বলে খবর।

পরিবার সূত্রে খবর, নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মালদহ থেকে কলকাতায় এসেছিলেন বছর উনিশের সাজিদ হোসেন। শুক্রবার কলকাতার নিউটাউনের বাড়ির খাটের তলা থেকে তাঁর সুটকেসবন্দি মুখে সেলোটেপ মারা দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে ঘটনায় জড়িত সন্দেহে পড়ুয়ার ৪ ঘনিষ্ঠ বন্ধুকে শুক্রবার আটক করেছিল পুলিশ। এরপরই তাঁদের জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ। খতিয়ে দেখা হয় ভাড়া বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজও। আর সেখানেই ধরা পড়ে সাজিদকে শেষবার তাঁর বাড়ির মালিকের সঙ্গে দেখতে পাওয়া যায়। এরপরই টানা জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত গৌতম সিং।

আরও পড়ুনঃ শুভমনকে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? জানুন আপডেট

নিউটাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া বাড়িতে থাকতেন সাজিদ। পরিবারের দাবি, গত ৪ অক্টোবর থেকে সাজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। বুধবার রাতে সাজিদের বন্ধুরাও ফোন করে পরিবারের সদস্যদের জানান, সাজিদের খোঁজ মিলছে না। এরপরই উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। বন্ধুদের থেকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়েই বৃহ্স্পতিবার সকালে কলকাতায় পৌঁছন সাজিদের বাবা। পরে নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন তিনি। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাজিদের বাবার মোবাইলে একটি ছবি পাঠানো হয়। পুলিশকে তিনি জানান, ওই ছবিতে দেখা যায়, সাজিদের মুখে সেলোটেপ লাগানো রয়েছে। পাশাপাশি মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু কিছুক্ষণ পর ডিলিট করে দেওয়া হয় সেই ছবি। এদিকে তদন্তে নেমে শুক্রবার সকালে নিউটাউনের যে ভাড়াবাড়িতে সাজিদ থাকত, সেখানেই খাটের তলায় রাখা সুটকেস থেকে উদ্ধার হয় পড়ুয়ার দেহ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago