খবর লাইভ : শনিবারের কলকাতায় ফের দুর্ঘটনা। মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে একটি গাড়ি। পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট ক্রসিংয়ের কাছে মা উড়ালপুলের উপর দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ির ধাক্কায় উপড়ে গিয়েছে সিগন্যাল পোস্ট। এই ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। তাঁর হাতসহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। এই দুর্ঘটনার ফলে মা ফ্লাইওভারের উভয় দিকে যান চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। ধীর গতিতে গাড়ি চলছে উড়ালপুলের উপর দিয়ে। এই দুর্ঘটনার কারণে শনিবারের অফিস টাইমে সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই গাড়ি ধাক্কায় উপড়ে যায় সিগন্যাল পোস্ট উপড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিয়ের দিক থেকে দ্রুত গতিতে আসছিল বিলাসবহুল গাড়িটি। চালক কোনওভাবে অমনোযোগী হয়ে পড়ার কারণে ঘটে দুর্ঘটনা। তীব্রতা এতটাই বেশি ছিল গাড়িতে থাকা সবকটি এয়ারব্যাগ খুলে গিয়েছে। সেই কারণেই চালক প্রাণে রক্ষা পেয়েছেন। গাড়ির সামনের দিক একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য প্রশাসন দায়ী, ক্ষোভে ফুঁসছে কামদুনি: ফের পথে প্রতিবাদীরা
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়ি উপর দিকে উঠে যায়। অন্যান্য গাড়ি চালকদের সহায়তায় চালক গাড়ি থেকে বেরিয়ে আসেন। কলকাতা পুলিশের তরফে রেকার ভ্যান নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গাড়িটি উপরের দিকে উঠে থাকার কারণে রেকার ভ্যান দিয়েও তা নামানো সম্ভব হচ্ছে না। গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। মা ফ্লাইওভারের রেসকোর্স মুখী রাস্তায় যানজট দেখা দিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। গাড়িচালককে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…