এশিয়ান গেমসে ১০০ পদক, শুভেচ্ছা মোদির

খবর লাইভ :এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক ভারতের। আর এর ফলে ইতিহাস তৈরি করল ইন্ডিয়া। আর পরই দেশকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এখনও বেশ কিছু ইভেন্ট পদক বাকি ভারতের। আশা রয়েছে অন‍্য ইভেন্টেও।

এবার এশিয়ান গেমসে নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। এদিন মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জয় হতেই এশিয়ান গেমসে ১০০টি পদক জয় ভারতের। এশিয়ান গেমসে নজির গড়ল ইন্ডিয়া। আর এর পরই টুইটারে মোদি লেখেন,” এশিয়ান গেমসে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। নজির গড়ল ইন্ডিয়া। ভারতবাসী গর্বিত এবং রোমাঞ্চিত যে আমরা ১০০ টি পদকের একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছি। আমি আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন জানাই যাদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গেছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়েছে। আমি আমার দেশের ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতার জন‍্য উন্মুখ হয়ে রয়েছি।”

আরও পড়ুনঃ এশিয়ান গেমসে নজির, প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত

এদিকে শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা এবং পুরুষ বিভাগে সোনা জয় ভারতের। পাশাপাশি মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago