বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অপসারিত অধ্যক্ষ

খবর লাইভ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সদ্য অপসারিত অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাইলেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

শুধুমাত্র পদ থেকে অপসারণ করা হয়েছে তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তালা দিয়ে দেওয়া হয়েছে যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষার ঘরে। বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরই অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন অধ্যক্ষা পদ থেকে সদ্য অপসারিত হওয়া সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা। শুক্রবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলায় অভিযোগ ওঠে, ইউজিসি-র আইন না মেনেই ওই পদে বসেছেন তিনি। শুধু তাই নয়, ওই কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ মানিক ভট্টাচার্যই নাকি নিয়ম না মেনে কয়েকজন অধ্যাপিকাকে নিয়োগ করেছিলেন। সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা ও আর এক অধ্যাপিকা অচিনা কুণ্ডুর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ, তাঁরা নেট পরীক্ষায় উত্তীর্ণ হননি, রাজ্য স্তরের কোনও পরীক্ষাও দেননি।

বৃহস্পতিবার ওই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে সুনন্দা গোয়েঙ্কাকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি, ওই কলেজের অধ্যক্ষার ঘরে তালা দিয়ে আসার জন্য স্পেশাল অফিসারও নিযুক্ত করেছিল আদালত। সেই অফিসার গিয়ে তালা লাগিয়ে সিল করে দিয়ে এসেছেন অধ্যক্ষার ঘর।

মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ পদ পাওয়ার ক্ষেত্রেও ইউজিসি-র নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তিনি অধ্যক্ষ হিসেবে যে বেতন পেয়েছেন, তা ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

অভিযোগ করা হয়, মানিক ভট্টাচার্য নিযুক্ত অধ্যাপকরা বেশ কিছু দুষ্কৃতীকে নিজেদের স্বার্থে প্রশয় দিচ্ছে। এই দুষ্কৃতীরা কলেজকে নিজেদের আখড়ায় পরিণত করেছে। এই মামলায়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। ৯ ই অক্টোবরের মধ্যে এই দুষ্কৃতীদের হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, শুক্রবার এই কলেজের গভর্নিং বডির নির্বাচনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago