খবর লাইভ : এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত। আর ফলে নজির গড়ল ইন্ডিয়া।
এবার এশিয়ান গেমসে এবার নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। ইতিমধ্যেই এশিয়ান গেমসে ৯৫ টা পদক জয় করে ফেলেছে ইন্ডিয়া। তবে তালিকা এখনও শেষ হয়নি। আরও ৭ টি পদক নিশ্চিত। এছাড়াও এখনও বেশ কিছু প্রতিযোগিতা থেকে ভারতের পদক আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ রাজভবনের ধর্না মঞ্চে বাংলার ন্যায্য দাবি আদায়ে সবাইকে সামিল হওয়ার বার্তা তৃণমূলের
হকি ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা পেয়েছে ভারতীয় দল। আরও ৬টি পদক ইতিমধ্যেই পাকা করে ফেলেছে ভারত। পুরুষ এবং মহিলা উভয় দলই পদক পাকা করেছে কবাডিতে। রূপো নিশ্চিত করেছে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে থাকা ভারতীয় ক্রিকেট দলও। তারা ফাইনাল খেলবে আফগানিস্তানের সঙ্গে। এছাড়াও কমপাউন্ড আর্চারি এবং ব্যাডমিন্টনে পদক নিশ্চিত ভারতের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…