খবর লাইভ : কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক সরাসরি জানিয়ে দিল ব্যবসায়িক সুবিধা করে দিতেই গুরুত্বপূর্ণ আইন তুলে দেওয়া হয়েছে। তথ্য জানার অধিকার আইনে করা আবেদনের জবাবে একথা জানাল কেন্দ্রীয়মন্ত্রক। উল্লেখ্য গত মে মাসে এই আইনটি তুলে দেওয়ার পর থেকে একাধিকবার এর নেপথ্যে কারণ জানতে চেয়েছিল বিশেষজ্ঞ মহল। যদিও মোদি সরকারের তরফে এ ব্যাপারে কোনও জবাব আসেনি।
আয়ুর্বেদ ওষুধ সম্পর্কে মানুষের মধ্যে অবাস্তব প্রচার, বিজ্ঞাপন রুখতে আইনটি তৈরি করা হয়েছিল। তাহলে কেন হঠাৎ করে গত মে মাসে আইনটি প্রত্যাহার করা হয়, তা জানতে চান তথ্য জানার অধিকার আন্দোলন কর্মী ডঃ কেভি বাবু। তাঁর করা আরটিআই আবেদনের জবাবে আয়ুষ মন্ত্রক জানিয়েছে, ব্যবসায়িক সুবিধার জন্যই এই আইন তুলে নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি। আরটিআই আবেদনের জবাবে আরও জানানো হয়েছে, আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি, ওষুধের টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…