খবর লাইভ : বুধের সকাল থেকেই ভারতকে একের পদক জেতাছেন দেশের মহিলারা। ঘুম ভেঙ্গে কাজে যোগ দেওয়ার আগেই জোড়া পদকের খবর মিলেছিল।প্রথমে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে রুপো জেতে ভারতের মহিলা দল। রাইফেলের পর ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনা জেতে ভারত। এবার ব্যক্তিগত লড়াইতেও এল স্বর্ণপদক। এ বার মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা। সেই একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোকসি। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতল ভারত।
আজকের ইভেন্টে পদক জয়ের ফলে চলতি এশিয়ান গেমসের ভারতের ঘরে সবমিলিয়ে এল ১৮টি পদক। যার মধ্যে এশিয়ান গেমসে পঞ্চম সোনা পেল দেশ। এখনও পর্যন্ত ৫ টি সোনা, ৫টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…