এবার এসএসকেএমে দালাল চক্রের পর্দাফাঁস,ধৃত ৪

খবর লাইভ : সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএসের পর এসএসকেএম। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস। লালবাজারের গুন্ডাদমন শাখার জালে চার অভিযুক্ত। সোমবার এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরেন্দর কুমার, অভিষেক মল্লিক, দেব মল্লিক ও অভয় বাল্মীকি। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি ভবানীপুর থানা এলাকায়।
গত শনিবারই এন আর এস হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সে দিন এসএসকেএমে অভিযান চালানো হলেও কাউকে ধরা যায়নি। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে ওই চার জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, তাদের পরিবারের সদস্যদের কেউ হাসপাতালে গ্রুপ ডি অথবা ঝাড়ুদারের কাজ করতেন।

এসএসকেএম কর্তৃপক্ষ জানান, প্রায়ই দালাল সংক্রান্ত অভিযোগ আসতে থাকায় কলকাতা পুলিশকে বিশেষ নজরদারি চালাতে বলা হয়। সেই মতো বেশ কয়েক মাস ধরে, বিশেষত বহির্বিভাগ চলাকালীন সাদা পোশাকে পুলিশ হাসপাতালের বিভিন্ন জায়গায় নজরদারি চালায়। কখনও সকালে, কখনও দুপুরে আচমকা অভিযান চালানো হয়। এ দিন তেমনই অভিযান চলার সময়ে টাকা নিয়ে রোগী ভর্তি করানোর অভিযোগে হাতেনাতে ধরা হয় ওই চার জনকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago