আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল,কিন্তু কেন?

খবর লাইভ : আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ, সোমবার রাতের বিমানেই আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হল তাঁর সফর। বিকেলেই রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হল সে কথা। এক সপ্তাহের জন্য় আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। যোগ দেওয়ার কথা ছিল আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতি উৎসবে। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বাধীন কমিটির আমন্ত্রণেই তাঁর বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ শুরুতেই হোঁচট! রাঘবের বিয়ের খরচ নিয়ে বিস্ফোরক কংগ্রেস বিধায়ক

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের জন্য রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন রাজ্যপাল বোসকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে রাজভবনের তরফে জানানো হয়। বিশ্ব সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক কমিটির প্রধান হিসাবে মুন ‘ভারতের সাংস্কৃতিক রাজধানী’ কলকাতার বাসিন্দা তথা পশ্চিমবঙ্গের প্রথম নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজভবনে।
সরকারি কর্মসূচির পাশাপাশি আমেরিকায় একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন রাজ্যপাল। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা ছিল। আমেরিকার একাধিক শহরে তাঁর কর্মসূচি ছিল। সে সব মিটিয়ে ৭ অক্টোবর কলকাতায় ফেরার কথা ছিল বোসের। কিন্তু শেষ পর্যন্ত ‘আর্থিক কারণ’ দেখিয়ে সফর বাতিল করে দিলেন তিনি।
সোমবার রাজভবন জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠক হবে। বিদেশ সফর বাতিলের কারণ হিসাবে রাজভবনের তরফে ‘বেহাল আর্থিক দশা’র যে কারণ দেখানো হয়েছে, তাতে রাজ্যপাল-নবান্ন সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago