খবর লাইভ : শনিবার অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, তিনি র্যাগিংয়ের শিকার! তাঁকে সরানোর চক্রান্ত চলছে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ফল প্রকাশ নিয়মিত হচ্ছে কি না, অ্যান্টি র্যাগিং সেল তৈরি করা হয়েছে কি না, হলে যথাযথ ভাবে কাজ হচ্ছে কি না এই সব বিষয়েই রাজ্যপাল খোঁজ নেন। তাঁর নির্দেশ, বিশ্বস্তরে বাংলার শিক্ষাকে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাক এই অন্তর্বর্তী উপাচার্যরা। এর জন্য বিদেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমন্বয় তথা গাঁটছড়ার বিষয়টিও তিনি দেখবেন বলে জানান। এ দিন মাতৃভাষার মাধ্যমে পড়াশোনার উপরেও রাজ্যপাল জোর দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থার খোঁজ নিতে রাজ্যপাল যখন এই বৈঠক করলেন, তখন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্থায়ী উপাচার্য বাছাইয়ের সার্চ কমিটি তৈরির প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনঃ শোকজ নিয়ে মন্তব্য করতে নারাজ সাংসদ রমেশ বিধুরি
রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই এখন রাজ্যপালের একক ভাবে মনোনীত অন্তর্বর্তী উপাচার্য রয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে গিয়ে শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, যাদবপুরের পরিবেশ তখনই ফিরবে যদি সমন্বয়ের পরিবেশ আসে। যদি রাজ্যকে সব সময়ে প্রতিপক্ষ ভাবা হয়, তাহলে সমন্বয় কী ভাবে হবে— প্রশ্ন ছুড়ে শিক্ষামন্ত্রী রাজভবনের দিকেই স্পষ্ট নিশানা করেন। সমন্বয়ের চিহ্ন নেই। বরং তার পরের দিনই রাজ্যপাল-অন্তর্বর্তী উপাচার্যদের আলাদাভাবে ভার্চুয়াল বৈঠক হল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…