খবর লাইভ : এবার ট্রেনে ডাকাতি, চলল গুলিও।শনিবার রাতে এমনই ঘটনা ঘটে জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে। ঝাড়খণ্ডের লাতেহার থেকে ট্রেন রওনা হতেই যাত্রীদের মারধর করে অবাধে লুঠপাট চালাল ডাকাতরা। ৮-১০ রাউন্ড গুলিও চালানোর অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে রেলপুলিশ সূত্রে খবর।
রাত তখন ১১টা। ট্রেনের ট্রেনে উঠে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। কিন্তু রওনা হওয়ার পরপরই যাত্রীদের বেশে একটি সংরক্ষিত কামরায় বসে তাহাকা ডাকাতের দল তাদের ‘অপারেশন’ শুরু করে। ট্রেন যখন বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে, সেই সময় ডাকাতরা ট্রেনের এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অবাধে লুটপাট শুরু করে।
আরও পড়ুনঃ এশিয়ান গেমসের শুরুতেই দাপট ভারতের, পদক মেহুলির
রেলপুলিশ সূত্রে খবর, ওই কামরার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গয়না, ফোন সমস্ত কিছু কেড়ে নেয় তারা। শুধু তাই-ই নয়, যাত্রীদের বেধড়ক মারধরও করে। এমনকি মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণেরও অভিযোগ উঠেছে। বারওয়াডি স্টেশন থেকে ছিপাজোহরি স্টেশন যেতে ট্রেনের যত ক্ষণ সময় লাগে, ঠিক ওই সময়ের মধ্যেই পুরো ‘অপারেশন’ সেরে ট্রেনের চেন টেনে নেমে পড়ে। যাওয়ার সময় যাত্রীদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে তারা। এই হামলার ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।
ট্রেনটি ডালটনগঞ্জে থামলে যাত্রীরা রেলপুলিশে অভিযোগ দায়ের করেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। যাত্রীদের দাবি, ডাকাতরা নগদ এবং গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গিয়েছে। রেলসুরক্ষা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…