খবর লাইভ : বৃহস্পতিবার থেকে নিখোঁজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পড়ুয়া। পান্নাকারা থাই নামের এই পড়ুয়া মায়ানমারের বাসিন্দা বলে খবর। এবার সেই গবেষক ছাত্রকে অপহরণের ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান, টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। তবে পুলিশ সাফ জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা দুবরাজপুরের চুল ব্যবসায়ী। অপহৃত মায়ানমারের ছাত্রও পূর্ব মেদিনীপুরের এক চুল ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করত। আর সেখানেই ৬ কোটি টাকা লেনদেন নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত। মায়ানমারের ওই ছাত্রটি ৫ কোটি টাকা দিলেও বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে। শনিবার পুলিশ সুপার রাজানারায়ণ মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, ইতিমধ্যে ছাত্রকে অপহরণের অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ অজিদের বিরুদ্ধে ম্যাচ জিতেই ব্যাটিং অনুশীলন শুরু অশ্বিনের
এরপরই পূর্ব মেদিনীপুরের ওই ব্যবসায়ী দুবরাজপুরের চুল ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ওই পড়ুয়াকে অপহরণ করে। তবে খুব দ্রুত অপহৃত পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হবে বলেও জানিয়েছে পুলিশ। শান্তিনিকেতনের ইন্দিরা পল্লি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত পিএইচডি ফাইনাল বিভাগের ছাত্র পান্নাকারা। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ, ৭ থেকে ৮ দুষ্কৃতী আসে গাড়ি নিয়ে। প্রথমে ইন্দিরা পল্লি পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে প্রথমে তারা ছাত্রটির ছবি দেখিয়ে খোঁজ করে। পরে ছাত্রটি যে ভাড়া বাড়িতে থাকত সেই ভাড়া বাড়িতে ঢুকে তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকি পান্নাকারার সঙ্গে যে বন্ধু থাকত, তারও মোবাইল ফোন অভিযুক্তরা নিয়ে চলে যায়।
এদিকে ঘটনার পর বৃহস্পতিবার সন্ধেয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ওই ছাত্রের বন্ধু। সঙ্গে সঙ্গে মেল করে কর্তৃপক্ষের তরফ থেকে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিশ্বভারতীর অধিকাংশ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…