রিল তৈরিতে বাধা! স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও পড়ুয়া

খবর লাইভ : স্মার্টফোন হাতে স্কুলে এসে জোর করে ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের রিল তৈরির অভিযোগ। আর এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদ করেন স্কুলেরই প্রধান শিক্ষক। আর তারই খেসারত দিতে হল ওই শিক্ষককে। অভিযোগ, প্রধান শিক্ষক প্রতিবাদ করায় বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করতে উদ্যত হল ভোকেশনাল কোর্সের এক পড়ুয়া। পূর্ব বর্ধমানের সিঙ্গি অঞ্চলের ওকরষা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কয়েকদিন আগেই হাওড়ার এক স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনা সামনে আসে। আর তার রেশ কাটতে না কাটতেই ফের এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব বর্ধমানের ওই উচ্চ বিদ্যালয়ে। তবে এদিন বাকি শিক্ষকদের হস্তক্ষেপে রক্ষা পান প্রধান শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার হুলস্থুল পড়ে যায় স্কুলে।

আরও পড়ুনঃ ২০০ কোটির দুর্নীতি! দেশজুড়ে লাক্সের অফিসে তল্লাশি আয়কর দফতরের

এদিকে খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্কুলের অন্যান্য পড়ুয়া ও শিক্ষকরা জানান, যে ছাত্রের জন্য এদিন স্কুলে শোরগোল হয় সেই ছাত্র মাধ্যমিক উত্তীর্ণ। ভোকেশনাল কোর্সের জন্য সে ওকরষা উচ্চ স্কুলে ভর্তি হয়েছে। অভিযোগ, কয়েকদিন ধরেই ওই ছাত্রের রিল বানানো নিয়ে আপত্তি জানায় স্কুলের ছাত্রীরা। পাশাপাশি বুধবার ওই ছাত্র স্কুলের ছাদে গিয়ে ভিডিও রেকর্ড করার জন্য অষ্টম শ্রেণির ছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। পরে ছাত্রীরা আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র স্কুলের ছাত্রীদের হুমকিও দেয়। কিন্তু এরপরই স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় তাঁরা। আর অভিযোগ পেয়েই ওই ছাত্রকে শায়েস্তা করতে তাকে ডেকে পাঠান প্রধান শিক্ষক। তারপরই রাগে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় ওই পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago