জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, অজিদের হারাল ৫ উইকেটে

খবর লাইভ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। এদিন অজিদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল কে এল রাহুলরা। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং রুতুরাজ গায়কোওয়াড এবং শুভমন গিল। বল হাতে পাঁচ উইকেট মহম্মদ শামির। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৬ রান করে অজিরা। অজিদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ৪৫ রান করেন জোস ইঙ্গলিশ। ৪১ রান করেন স্মিথ। ৩৯ রান লাবুশানে। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুনঃ পুলিশের সঙ্গে সংঘর্ষে ফের উত্তাল ইম্ফল! কার্ফু জারি

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে দুই ওপেনার রুতুরাজ গায়কোওয়াড এবং শুভমন গিল। ৭১ রান করেন রুতুরাজ। ৭৪ রান করেন শুভমন। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ শ্রেয়াস আইয়ার। ৩ রান করেন তিনি। ১৮ রান করেন ঈশান কিষাণ। রাহুল ৫৮ রানে অপরাজিত। ৫০ রান করেন সূর্যকুমার যাদব। অজিদের হয়ে দুই উইকেট নেন অ‍্যাডাম জ‍্যাম্পা। একটি করে উইকেট নেন প‍্যাট কামিন্স এবং সেন অ‍্যাবট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago