খবর লাইভ : ছাত্র হেনস্থা বা ছাত্র-উপাচার্য সংঘাত নয়, এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই ছাত্রকে অপহরণ করেছে অভিযোগ। বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অপহৃত ওই ছাত্রের নাম পান্না। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র সে।তাঁর বাড়ি মায়ানমারে। কী কারণে তাঁকে অপহরণ করা হল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ শালবনির জমি ফেরাচ্ছে না জিন্দাল গোষ্ঠী! সৌরভের কারখানা কোথায় হবে?
জানা গিয়েছে, শান্তিনিকেতনের ইন্দিরা পল্লি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন অপহৃত ছাত্রটি। তাঁর এক বন্ধুও থাকতেন একই বাড়িতে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত-আট জন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। ইন্দিরা পল্লি এলাকায় কয়েকটি বাড়িতে প্রথমে ছাত্রের ছবি নিয়ে খোঁজ শুরু করেন দুষ্কৃতীরা। তার পর ছাত্রটিকে খুঁজে পান তাঁরা। ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। ছাত্রের ফোনও হাতানো হয় বলে অভিযোগ।
গোটা ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন ছাত্রের বন্ধু। তার পরই নড়েচড়ে বসেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে অপহরণ না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…