খবর লাইভ : ২০০৮ সালে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের ৪১০০ একর জমি দিয়েছিল বামফ্রন্ট সরকার। তার মধ্যে ৮৫০ একর জমি সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট, পাওয়ার প্ল্যান্ট এবং রেলওয়ে সাইডিং তৈরি করা হয়েছিল। বাকি জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ওই জমি ফেরত দিতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল তারা।
কিন্তু এখন তাঁরা বেঁকে বসেছেন। এখন ওই শিল্পগোষ্ঠীর তরফে জানানো হয়েছে শালবনীতে যে বাকি জমি আছে সেখানে তৈরি হবে শিল্প পার্ক। যেখানে দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগ করে তাদের কারখানা তৈরি করবে । এদিকে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সঙ্গী হয়ে সৌরভ ঘোষণা করেছিলেন জিন্দালদের ফেরত দেওয়া জমিতে তিনি তৈরি করবেন ইস্পাত কারখানা।
আরও পড়ুনঃ ফিফা র্যাঙ্কিং-এ শীর্ষে মেসির দেশ, ১০০ এর বাইরে টিম ইন্ডিয়া
প্রাক্তন ভারত অধিনায়কের এই আশ্বাসে কর্মসংস্থানের আশার বুক বেঁধেছিল বাংলা। কিন্তু এই ঘোষণার পর একটাই প্রশ্ন যে জমিতে শিল্প করার কথা ঘোষণা করেছিলেন সৌরভ, তার কী হবে? শোনা যাচ্ছে ক্যাপ্টেন টিএমটি বার নির্মাতা, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং শেয়ারহোল্ডার সৌরভ, তিনি ওই শিল্পপার্কের ভিতরই স্পঞ্জ-আয়রন-ভিত্তিক প্ল্যান্ট স্থাপন করতে আগ্রহী।
জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবটি রাজ্য প্রশাসনও ভালভাবে নিচ্ছে। প্রশাসন মনে করছে, রাজ্য সরকারের তুলনায় অনেক ভাল ভাবে শিল্পপার্ক গড়ে তুলতে পারবে বেসরকারি সংস্থাটি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…