সমর্থন বিরোধীদেরও, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

খবর লাইভ : বিরোধীদের সমর্থনে লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (নারীশক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল) ফলে লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথে দেশ একধাপ এগিয়ে গেল। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। রাজ্যসভায় তৃণমূলের বক্তা দোলা সেন, মৌসম বেনজির নুর এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

বুধবার লোকসভায় বিলটির আলোচনায় প্রথম বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী এবং শেষ বক্তা রাহুল গান্ধী। তাঁদের বক্তব্যের সময় ব্যাপক হট্টগোল করতে থাকে ট্রেজারি বেঞ্চ। এদিনের আলোচনায় জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল -সোনিয়া। দীর্ঘ আলোচনার পর বিলটি নিয়ে ভোটাভুটি হলে বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪টি এবং বিরুদ্ধে ২টি।

আরও পড়ুনঃ রিয়াল মাদ্রিদের মাঠ-স্টেডিয়াম দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী, সঙ্গী সৌরভও

বিলটিকে সমর্থন জানিয়ে জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারত সরকারের ৯০ জন সচিব রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ের। রাহুল গান্ধী বলেন, “একমাত্র জাতিগত জনগণনা হলেই দেশে ওবিসি, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যা জানা যাবে। সরকারকে আমার প্রস্তাব, মহিলা সংরক্ষণ বিল পাস করানো হোক, যত দ্রুত সম্ভব জাতিগত জনগণনা করা হোক। যদি আপনারা না করেন, তাহলে আমরা করে দেব।”

এদিন সকাল ১১টা থেকে লোকসভায় আজ বিলটির বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলতে চলতে সংসদের কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। তবে, ঠিক হয় ভোটাভুটি না হওয়া পর্যন্ত অধিবেশন চলবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago