খবর লাইভ : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। মাস ঘুরলেই দুর্গোৎসবে মেতে উঠবে বাঙালি। ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় জোরকদমে চলছে প্রস্তুতি। চলতি বছরে মাতৃ আরাধনায় ৭০তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘ। বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস থিমের ক্যাচ লাইন প্রকাশ করেলন। চলতি বছরে তাদের থিমের মূল আকর্ষণ ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। রাজ্যের মন্ত্রী তথা ক্লাবের কর্ণধার অরূপ বিশ্বাসের মস্তিষ্কপ্রসূত এই ভাবনায় সুরুচি সংঘের পুজোর মাধ্যমে প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা দেওয়া হয়েছে।
বুধবার সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে জানান, চলতি বছর প্লাস্টিকের হোর্ডিং, ব্যানার বাদ দিয়ে শুধুমাত্র কাপড়ের হোর্ডিং ও ব্যানার দিয়ে সুরুচি সংঘের পুজোর প্রচার করা হবে। মণ্ডপশিল্পী গৌরাঙ্গ কুইল্যা বলেন, ‘প্লাস্টিকের ব্যানারের থেকে কাপড়ের ব্যানারে দাম বেশি হলেও ১০০ টি ব্যানারের বদলে যদি ৭০ টি ব্যানার লাগানো হয় তাহলে সেই দামের ফারাক অনেকটাই কমানো যাবে। কিন্তু পরিবেশ নিয়ে যদি এখনও আমরা চিন্তাভাবনা না করি সেক্ষেত্রে মানব সভ্যতার শিক্ষা সবই মিথ্যা হয়ে যাবে।
আরও পড়ুনঃ সমর্থন বিরোধীদেরও, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল
শুধু চলতি বছরই নয়, প্রতিবছরই দর্শকদের সুরুচি সংঘ থিমে দর্শনার্থীদের নজর কেঁড়ে নেয়। এবছরও তার অন্যথা হবে না বলেই মত সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাসের। তিনি আরও জানান, ‘ভিড়ের নিরিখেও চলতি বছর রেকর্ড গড়বে সুরুচি সংঘ। তবে এখনই থিম নিয়ে কিছু বলতে নারাজ সুরুচি সংঘের সাধারণ সম্পাদক। কিন্তু দর্শকদের জন্য যে চমক থাকছেই তার আভাস দিলেন স্বরূপ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…