খবর লাইভ : বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মুম্বই বৈঠকের পর তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে তারা কাকে ‘বন্ধু’ হিসাবে বাছবে, সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করবে।
তৃণমূল নেতৃত্বের আরও বক্তব্য, যদি কংগ্রেস মনস্থ করে যে তারা তৃণমূলের হাত ধরবে, তবে দু’টি আসন তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তার বেশি নয়। সেই দুইয়ের মধ্যে যদি কংগ্রেস একটি সিপিএম-কে দিতে চায়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমস্যা নেই।
আরও পড়ুনঃ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ কেন বন্ধ ? মুখ খুললেন শুক্লা
তৃণমূলের দাবি, এই তিনটি মানদণ্ডের বিচারে এটাই স্বাভাবিক যে পশ্চিমবঙ্গে তৃণমূলই আসন রফার প্রশ্নে শেষ কথা বলবে। অন্য দিকে এই তিন ক্ষেত্রে বামেদের ফলাফলের যা হাল, তাতে ‘ইন্ডিয়া’র স্বার্থেও তাদের চব্বিশের লোকসভায় আসন ছাড়ার কোনও প্রশ্নই উঠছে না। ফলে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে।
প্রাথমিক হিসাব অনুযায়ী কমবেশি আড়াইশোটি লোকসভা আসনে সমঝোতা নিয়ে ‘ইন্ডিয়া’র কোনও সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করছে রাজনৈতিক শিবির। বিভিন্ন রাজ্যকে পাঁচটি শ্রেণিতে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথমটি হল জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং বিহার। এই রাজ্যগুলিতে জোট হয়েই রয়েছে। সেগুলিকে এক বার ঝালিয়ে নিয়ে উনিশ-বিশ করা সমস্যা নয়। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ। এই রাজ্যগুলিতে কংগ্রেসেরই আধিপত্য, ফলে কংগ্রেসকে সামনে রেখেই বিরোধী জোট লড়বে।
তৃতীয় শ্রেণিতে রয়েছে কেরল, যাকে সমস্ত রফার বাইরে রাখা হচ্ছে। এখানে কংগ্রেস এবং সিপিএম যুযুধান, ফলে রফার হিসাবের বাইরে। চতুর্থ, পঞ্জাব, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, গোয়া এবং পশ্চিমবঙ্গ। দিল্লি এবং পঞ্জাব মিলিয়ে কুড়িটা আসন, আর বাংলায় ৪২। প্রথম দু’টিতে কংগ্রেস এবং আপ-এর স্নায়ুর যুদ্ধ চলবে আসন রফা নিয়ে। সে ক্ষেত্রে জোটের পক্ষ থেকে কোনও তৃতীয় দলের প্রবীণ নেতা বা নেত্রী প্রয়োজনে সেতুবন্ধনের কাজ করতেও পারেন বলে ইঙ্গিত রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…