দল বিরোধী কাজ বরদাস্ত নয়! জলঙ্গির বিধায়ককে শোকজ করল তৃণমূল

খবর লাইভ : দল বিরোধী কাজকে যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা আগেভাগেই জানিয়েছিল দল। আর সেই দল বিরোধী কাজের জন্যই মুর্শিদাবাদের জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাককে শোকজ করল দল। দলীয় সূত্রে খবর, তৃণমূলের যুব জেলা সভাপতি রাকিবুল ইসলামের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জলঙ্গির বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তা আরও প্রকট হয়। আর এমন আবহে জলঙ্গির বিধায়ককে শোকজ করে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। ইতিমধ্যে বিধায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে খবর, বাম-কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের অভিযোগ ওঠে বিধায়ক আব্দুল রাজ্জাক ও উত্তর জোনের ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের বিরুদ্ধে। আর সেই অভিযোগ সামনে আসতেই তাঁদের শোকজের সিদ্ধান্ত নিল দল। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনিক জেলা সভাপতি সাওনী সিংহ রায়ের অভিযোগ, এখানকার বিধায়ক ও ব্লক সভাপতি কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে প্রতিটি জায়গায় সিপিএম ও কংগ্রেসকে সুবিধা করে দিয়েছেন, তা দলের পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বারবার তাঁকে বলেছি, কর্মীদের নিয়ে চলার জন্য। কিন্তু সেটা তিনি করেননি।

পাশাপাশি তাঁর আরও অভিযোগ, পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ক্ষেত্রেও বিধায়ক ও জেলা পরিষদের এক সদস্য দলকে ভোট না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সমর্থনে সিপিএমের পক্ষ থেকে স্থায়ী সমিতি গঠন হয়ে গেল। এটা জেলার পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা তাঁকে শোকজ নোটিস পাঠাচ্ছি। দীর্ঘদিন এভাবে চলতে পারে না। জলঙ্গির মাটি তৃণমূলের মাটি। তৃণমূলের মাটির উপর দাঁড়িয়ে কেউ মীর্জাফরগিরি করবে, এটা আমরা মেনে নিতে পারব না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago