খবর লাইভ : বাংলাদেশের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে এক দিনের ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হলেন রবীন্দ্র জাডেজা। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন কপিল দেবকে। ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে এত দিন কপিলই ছিলেন যাঁর এক দিনের ক্রিকেটে ২০০০-এর বেশি রান ও ২০০-র বেশি উইকেট ছিল। সেই তালিকায় এ বার ঢুকে পড়লেন জাডেজা। দ্বিতীয় ভারতীয় অলরাউন্ডার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।
এক দিনের ক্রিকেটে কপিলের রান ৩৭৮৩। উইকেট ২৫৩। জাডেজা ২০০ উইকেট নেওয়ার পাশাপাশি ২৫৭৮ রান করেছেন। ভারতের আর কোনও অলরাউন্ডারের এই নজির নেই। ভারতীয় বোলারদের মধ্যে এক দিনের ক্রিকেটে উইকেটের নিরিখে সাত নম্বরে রয়েছেন জাডেজা। শীর্ষে অনিল কুম্বল (৩৩৪ উইকেট)।
বিশ্ব ক্রিকেটে জাডেজা হলেন ১৪তম অলরাউন্ডার যিনি ২০০০ রান করার পাশাপাশি ২০০ উইকেট নিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জাডেজা। শামিম হোসেনকে ১ রানের মাথায় আউট করেছেন তিনি। তার সঙ্গেই কীর্তি গড়েছেন ভারতীয় অলরাউন্ডার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…