খবর লাইভ : আবারও অশান্ত ডবল ইঞ্জিন সরকারে মণিপুর। বুধবার হিংসাদীর্ণ মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পুলিশের এক সাব-ইন্সপেক্টরের। জখম হয়েছেন আরও ২। ঘটনাটি ঘটেছে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায়।
এই ঘটনায় মণিপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি বলেন, “নিহত ওংমাং হাওকিপ মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তিনি চূড়াচাঁদপুরের চিংপেই গ্রামে কর্মরত ছিলেন। বুধবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ওংমাংয়ের এবং আরও ২জন আহত হয়েছেন।” প্রসঙ্গত, মঙ্গলবারই আরও এক কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় তিনজন। গত ৭দিন ধরে টানা মৃত্যুর খবর মিলছে উত্তর-পূর্বের এই রাজ্য থেকে।
উল্লেখ্য, ৫মাস ধরে কুকি-মেইতেই জাতিদাঙ্গায় উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। প্রতিদিন মৃত্যুর খবর মিলছে। হাজার হাজার সেনা মোতায়েনের পরেও হিংসার আগুন চলছে মণিপুরে। জখম বহু। ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…